ইত্তেফাক

Showing posts with label ক্যামেরন হিল. Show all posts
Showing posts with label ক্যামেরন হিল. Show all posts

Thursday, May 14, 2015

প্রেমিকের ছুরিতে রক্তাক্ত যুবতীকে বাঁচিয়ে প্রেম নিবেদন করলেন

নিউজ ডেস্ক : তার প্রাক্তন প্রেমিক তাকে শেষ করে দিতে চেয়েছিল অনেক আগেই। হিংস্র বয়ফ্রেন্ডের ৩২ বার ছুরির আঘাতের দাগ এখনও রয়েছে তার সারা শরীরে।
ফ্লোরিডার বাসিন্দা মেলিসা ডম কীভাবে বেঁচে গেলেন, তা এখনও বিস্ময় চিকিৎসকদের কাছে। কিন্তু মৃত্যু মুখ থেকে ফিরে যে জীবনের এহেন উপহার মেলিসার জন্য অপেক্ষা করছে, ভাবতে পারেননি তিনি।
তাই দর্শকভরা বেসবল মাঠে যখন ক্যামেরন হিল তাকে বিয়ের প্রস্তাব দিলেন, তখন আনন্দ, উচ্ছ্বাসে বাকরূদ্ধ হয়ে গিয়েছিলেন মেলিসা। করতালিতে মুখরিত গোটা স্টেডিয়াম।
২০১২ সালে ডমের প্রাক্তন বয়ফ্রেন্ড রবার্ট লি বার্টন একটি মামুলি ঝগড়ায় তাকে ৩২ বার ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় কোনও ক্রমে মেলি ফোন করেন ৯১১ নম্বরে। ফোনটি তুলেছিলেন ক্যামেরন হিল নামে এক ব্যক্তি।

গুরুতর আহত মেলিসার প্রাথমিক চিকিৎসা করে তাকে হাসপাতালে ভর্তি করেন ক্যামেরন। ৯১১ দলের প্যারামেডিক স্টাফ ক্যামেরন। সে দিন ক্যামেরনের তৎপরতার জন্যই শেষ বেঁচে গিয়েছিলেন মেলিসা। ছুরির আঘাতে তার মুখের ডান দিক পক্ষাঘাত আক্রান্ত হয়ে যায়।
ক্যামেরন মনে মনে শপথ নিয়েছিলেন, মেলিসাকে তিনি সুস্থ জীবনে ফেরাবেনই। আসলে মেলিসাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিলেন তিনি। অবশেষে মেলিসা সুস্থ হয়েছেন। কিন্তু মনের কথাটা কিছুতেই মেলিসাকে বলতে পারছিলেন না ক্যামেরন। ইতোমধ্যে মেলির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ক্যামেরনের।
সম্প্রতি মেলিসাকে একটি বেসবল ম্যাচ দেখাতে নিয়ে যান ক্যামেরন। ম্যাচ শুরুর ঠিক আগে হঠাৎ মাঠে নেমে পড়েন ক্যামেরন। স্টেডিয়ামের গ্যালারি থেকে নামিয়ে আনেন মেলিসাকেও।
তারপর একটি লাল বেসবল মেলিসার হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে বসে প্রশ্ন, “উইল ইউ ম্যারি মি?”
ম্যাচ ছেড়ে সব টিভি ক্যামেরা তখন মেলিসা ও ক্যামেরনের দিকে। গোটা আমেরিকা দেখছে, মেলিসাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ক্যামেরন। অন্যদিকে, মেলিসার সেই ঘাতক বয়ফ্রেন্ডের তখন সাজা ঘোষণা হচ্ছে।