বাড়ি, গাড়ি, টাকা-পয়সা দিয়ে মানুষ সুখী হতে পারে না। যা অনেক সময় রাস্তায় থেকেও পাওয়া যায়। অনাহারে-অর্ধহারে কাটে তাদের দিন। কিন্তু এর মধ্যেও তাদের যেন সুখের কমতি নেই। ধনী, কোটিপতিরা তাদের অট্টলিকায় অনেক সময় যে সুখের সন্ধান পায় না, সেই সুখের স্বর্গে যেন তাদের বসবাস। ছবির এই জুটিই প্রমাণ করেছে অর্থ, ধন, সম্পদ কখনই মানুষকে সুখ এনে দিতে পারে না।
টাকা পয়সা, অর্থকড়ি সম্পর্কে আপনার ধারনা কেমন? আপনি কি মনে করেন আপনি বিপুল সম্পদের মালিক হলেই অনেক বেশি সুখী হবেন জীবনে? নাকি অন্য কিছুর প্রয়োজন আছে জীবনে? অনেকেরই ধারণা টাকা পয়সা হলেই জীবনে অনেক সুখ সমৃদ্ধি আসবে, অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পাওয়া যাবে সকলের কাছে। এবং মনে করে থাকেন অর্থ দিয়ে যে কোনো কিছুই কিনে ফেলা যাবে।
অর্থ ক্ষণিকের সুখ দিতে পারে ঠিকই কিন্তু সব সময় সব কিছু অর্থ দিয়ে বিবেচনা করা সম্ভব নয়। সম্ভব নয় অর্থের বিনিময়ে অনেক কিছু পাওয়া। এবং জীবনের সব কিছুই অর্থ দিয়ে কিনে ফেলাও সম্ভব হয় না কখনো। জানতে চান কি কি জিনিস অর্থ দিয়ে কেনা সম্ভব হয় না?
.........................পড়ে লিখবো
.........................পড়ে লিখবো
